বরিশালে পাটপণ্যের মেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাটপণ্য
পাটপণ্য

বরিশালে গতকাল বৃহস্পতিবার থেকে বহুমুখী পাটপণ্যের একক মেলা শুরু হয়েছে। স্থানীয় জেলা প্রশাসনের সহায়তায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জুট ডাইভারফিকেশন প্রমোশন সেন্টার নগরের অশ্বিনীকুমার হলে তিন দিনব্যাপী এই মেলার আয়োজন করেছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের ১৭টি প্রতিষ্ঠান তাদের উৎপাদিত পাটপণ্য প্রদর্শন করছে। মেলাটির উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ইব্রাহিম। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘পাট দিয়ে তৈরি পণ্য পরিবেশবান্ধব। এসব পণ্য স্থানীয়ভাবে ব্যবহারের পাশাপাশি বিদেশে রপ্তানির কথাও চিন্তা করতে হবে; যাতে আমাদের সোনালি আঁশের ঐতিহ্য ফিরিয়ে আনা যায়।’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশালের ডিআইজি মো. হুমায়ুন কবির, জেডিপিসির নির্বাহী পরিচালক খন্দকার মোখলেসুর রহমান, জেলা প্রশাসক মো. শহীদুল আলম প্রমুখ।