বরিশালে বাণিজ্য মেলা জমে উঠেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালে মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ পর্যায়ে এসে জমে উঠেছে। গত ১০ ডিসেম্বর শুরু হওয়া এই মেলায় প্রতিদিনই ক্রেতা-দর্শনার্থীর ভিড় বাড়ছে।বরিশাল চেম্বার অব কমার্স নগরের মেরিন ওয়ার্কশপ মাঠে মেলাটির আয়োজন করে। এবারের মেলায় দেশের নানা প্রান্তের ১০৮টি স্টলে বিভিন্ন ধরনের পণ্য প্রদর্শন ও বিক্রি হচ্ছে। এর মধ্যে তৈরি পোশাক, জুতা, প্রসাধনী, তাঁতের পোশাক, খেলনাসামগ্রী ইত্যাদি উল্লেখযোগ্য। খবর বাসসের।চেম্বারের সভাপতি সাইদুর রহমান জানান, প্রতিদিন ক্রেতা-দর্শনার্থীদের ভিড়ে মেলা চত্বর মুখরিত হয়ে উঠছে।