বরিশালে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু ২৮ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হচ্ছে ২৮ নভেম্বর। বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে নগরের মেরিন ওয়ার্কশপ এলাকায় অনুষ্ঠিত হবে এ মেলা।আয়োজকেরা জানান, এখন স্টল তৈরির কাজ চলছে। এবারের মেলায় দেড় শতাধিক স্টল থাকবে। দর্শনার্থীদের বিনোদনের জন্য মেলায় সার্কাস, নাগরদোলা, যাত্রা ও র‌্যাফল ড্রর ব্যবস্থা রাখা হয়েছে। প্রতিবারের মতো এবারও মেলায় প্রবেশ-টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। খবর বাসসের।এ ব্যাপারে বরিশাল চেম্বারের সভাপতি সাইদুর রহমান জানান, মেলা আয়োজনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হওয়ার পথে। ২৭ নভেম্বর পর্যন্ত স্টল বরাদ্দ দেওয়া হবে।