বরিশালে ১০২ জন উদ্যোক্তাকে ঋণ দিল বিভিন্ন ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তা (এসএমই) ও ব্যাংকার সম্মেলনে গতকাল মঙ্গলবার ১০২ জন দরিদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তাকে আট কোটি টাকার ব্যাংকঋণ দেওয়া হয়েছে।তবে বরিশালে ব্যবসায়রত ১৭টি ব্যাংকের দেওয়া এ বন্ধকবিহীন ঋণ যাঁরা পেয়েছেন, তাঁদের বেশির ভাগই বিত্তবান, প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও এনজিও কর্মকর্তা বলে জানা গেছে।বরিশাল ক্লাব মিলনায়তনে এসএমই ফাউন্ডেশন এ ঋণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হিরন। অনুষ্ঠানের একপর্যায়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রেজওয়ানুল কবিরের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আবুল কাসেম, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক সুকোমল সিংহ চৌধুরী, বরিশাল শাখার মহাব্যবস্থাপক মো. গোলাম মোস্তফা প্রমুখ।দিলীপ বড়ুয়া ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলেন, ‘বরিশাল সব দিক থেকেই পিছিয়ে রয়েছে। সে জন্য আমরা ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে কিছুটা হলেও এখানকার উদ্যোক্তাদের এগিয়ে নেওয়ার চেষ্টা করব।’