প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিডল্যান্ড ব্যাংক লিমিটেড গত ২০ জুন পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে এক বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজজামান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মাশিউল হক চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার নাইমুল কবির প্রমুখ অংশ নেন। এ ছাড়া বর্ষপূর্তি উপলক্ষে সব শাখায় গ্রাহক সমাবেশ, বিশেষ দোয়া ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি