বর্ষাকালে নভোএয়ারের অফার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার বর্ষাকালীন অফার ঘোষণা করেছে। অফারে সৈয়দপুর, রাজশাহী ও বরিশাল রুটের যাত্রীরা সর্বনিম্ন ৩৭২৫ টাকায় একসঙ্গে দুজন ভ্রমণ করতে পারবেন ৩১ আগস্ট পর্যন্ত। যাত্রীরা জনপ্রতি সর্বনিম্ন ৩২০০ টাকায় চট্টগ্রাম, ৪৫০০ টাকায় কক্সবাজার, ২৭০০ টাকায় সিলেট ও যশোর রুটে ভ্রমণ করতে পারবেন নভোএয়ারে। এ ছাড়া ছয় মাসের সহজ কিস্তিতে পরিশোধের মাধ্যমে পরিবার-পরিজন নিয়ে পর্যটন নগরী কক্সবাজার, সিলেট ও মিয়ানমারের ইয়াঙ্গুনে ভ্রমণ করতে তিন দিন ও দুই রাতের আকর্ষণীয় প্যাকেজ রয়েছে নভোএয়ারের। বিজ্ঞপ্তি