বসুন্ধরায় বার্গার কিংয়ের আউটলেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিশ্বজুড়ে বার্গারের চেইনশপ বার্গার কিংয়ের আউটলেট গত রোববার বিকেলে রাজধানীর বসুন্ধরার ভাটরা এলাকায় উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশে এই প্রতিষ্ঠানের এটি দ্বিতীয় আউটলেট। বাংলা ট্র্যাক গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান টিফিনবক্স লিমিটেড এ দেশে বার্গার কিংয়ের আউটলেট খোলা এবং প্রসারের জন্য দীর্ঘমেয়াদি চুক্তি করেছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের শতাধিক দেশে ১৫ হাজারের বেশি স্থানে এর আউটলেট শতভাগ স্বাধীন ফ্র্যাঞ্চাইজির মাধ্যমে পরিচালিত হচ্ছে। এর আগে গত ৯ ডিসেম্বর বাংলাদেশে বার্গার কিংয়ের প্রথম আউটলেটের কার্যক্রম শুরু হয় বনানীতে। বিজ্ঞপ্তি