বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এডিপি পর্যালোচনা সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিকের সভাপতিত্বে গতকাল মঙ্গলবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন প্রকল্পগুলো (এডিপি) বাস্তবায়নের অগ্রগতি সংক্রান্ত পর্যালোচনা সভা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। খবর বাসসের।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শামীমা সুলতানার পরিচালনায় অনুষ্ঠিত সভায় জানানো হয়, ২০১৪-১৫ অর্থবছরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এডিপিভুক্ত মোট ১৫টি প্রকল্পের জন্য বরাদ্দকৃত ১৬৬ কোটি ৮৬ লাখ টাকার মধ্যে ৩৫ কোটি ৬০ লাখ ৭৭ হাজার টাকা অবমুক্ত করা হয়েছে এবং ২৩ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যমানের কাজ সম্পাদিত হয়েছে, যা অবমুক্ত টাকার ৬৬ দশমিক ৩৭ শতাংশ।
সভায় জানানো হয়, এডিপিভুক্ত ১৫টি প্রকল্পের মধ্যে বস্ত্র পরিদপ্তর সাতটি, বাংলাদেশ তাঁত বোর্ড তিনটি, বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ড দুটি, বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট একটি, পাট অধিদপ্তর একটি এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয় একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এ ছাড়া বাংলাদেশ টেক্সটাইল মিলস কপোরেশন নিজস্ব অর্থায়নে একটি প্রকল্প বাস্তবায়ন করছে।
সভায় মন্ত্রী প্রকল্প পরিচালকদের নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে প্রকল্প বাস্তবায়ন করার নির্দেশ দেন এবং প্রকল্প বাস্তবায়নে যাতে কোনো অনিয়ম ও দুর্নীতি না হয়, সেদিকে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সজাগ থাকতে বলেন।