বস্ত্র ও পোশাক খাতের প্রদর্শনী ডিটিজি শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘১৩তম ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড গার্মেন্ট মেশিনারি এক্সিবিশন’ (ডিটিজি) নামে চার দিনব্যাপী এক প্রদর্শনী শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার।
বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ, তাইওয়ানের চ্যান চাও ইন্টারন্যাশনাল এবং হংকংয়ের ইয়োর্কার্স ট্রেড মার্কেটিং সার্ভিস কোম্পানি যৌথভাবে বস্ত্র ও পোশাক খাতের যন্ত্রপাতির এই আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করছে। এতে বিশ্বের ৩৩টি দেশের বস্ত্র ও পোশাকশিল্পের যন্ত্রপাতি উৎপাদনকারী ১ হাজার কোম্পানি অংশ নেবে। আর স্টল থাকছে ১ হাজার ১৬০টি।
এ প্রদর্শনী আয়োজনের ফলে সংশ্লিষ্ট ব্যক্তিরা স্পিনিং, উইভিং, ডায়িং-প্রিন্টিং-ফিনিশিং টেস্টিং, ওয়াশিং, এমব্রয়ডারি ও সেলাইয়ের সর্বশেষ প্রযুক্তি এবং উন্নতমানের যন্ত্রপাতি সম্পর্কে জানার পাশাপাশি কিনতেও পারবেন। আগামী রোববার পর্যন্ত প্রদর্শনী প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে।