বস্ত্র ও পোশাক খাতের তিন প্রদর্শনী শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে শুরু হয়েছে বস্ত্র ও পোশাকশিল্প খাতের ওপর তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রদর্শনী উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।
বিশেষ অতিথি ছিলেন অ্যামচেমের সভাপতি আফতাব-উল-ইসলাম, বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএর সহসভাপতি রিয়াজ-বিন-মাহমুদ এবং বিজিএফএফএমইএর সভাপতি মোহাম্মদ হারুন-উর-রশিদ।
প্রদর্শনীগুলো সব বাণিজ্যিক ও দর্শনার্থীদের জন্য প্রতিদিন প্রদর্শনী প্রাঙ্গণে নিবন্ধনের মাধ্যমে সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। সেমস্ গ্লোবাল সেমস্ বাংলাদেশের সার্বিক সহযোগিতায় এই তিনটি প্রদর্শনীর আয়োজন করছে। প্রদর্শনী চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। বিজ্ঞপ্তি।