বস্ত্র খাত নিয়ে ঢাকায় দুই দিনের সেমিনার শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বস্ত্র খাত নিয়ে রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার দুই দিনব্যাপী এক সেমিনার শুরু হয়েছে। চীনের সাংহাই ইসিডি ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান সেমিনারটির আয়োজন করেছে।
সেমিনারের উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক। এতে অতিরিক্ত বাণিজ্যসচিব এম আবদুর রউফ বাংলাদেশের বস্ত্রশিল্পে সরকারের সহযোগিতামূলক নীতিমালা এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জেম বস্ত্রশিল্পের বর্তমান অবস্থা, সমস্যা ও সম্ভাবনা বিষয়ে দুটি আলাদা প্রবন্ধ উপস্থাপন করেন।