বস্ত্র খাতে নগদ সহায়তা বাড়ানোর দাবি জানাল বিজিএফএফএমইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বস্ত্র খাতে নগদ সহায়তার পরিমাণ আরও বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ গ্রে অ্যান্ড ফিনিশড ফেবিক্স মিলস অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশন (বিজিএফএফএমইএ)।সংগঠনটির সভাপতি হারুন উর রশীদ সম্প্রতি বাজেট প্রতিক্রিয়ায় এই দাবি জানান। হারুন উর রশীদ বস্ত্র খাতে নগদ সহায়তার পরিমাণ ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার দাবি জানান।পাশাপাশি দেশীয় বস্ত্রশিল্পের সুরক্ষায় সব ধরনের বস্ত্র আমদানির ওপর শতভাগ শুল্ক নির্ধারণের প্রস্তাব করেন হারুন উর রশীদ। এ ছাড়া তিনি ডিজেল ও ফার্নেস অয়েলের দাম যথাক্রমে ৩০ ও ২৬ টাকায় নির্ধারণের দাবি জানান।