বস্ত্র খাতের প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেমস গ্লোবালের (কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস) উদ্যোগে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় ৩১ আগস্ট থেকে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত তিনটি আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করা হবে। এসব প্রদর্শনীতে বস্ত্র ও পোশাকশিল্পের আনুষঙ্গিক যন্ত্রপাতি ও রাসায়নিক পণ্য প্রদর্শিত হবে। এতে বিশ্বের ২৩টি দেশের ১ হাজার ৫০টি কোম্পানি অংশ নেবে। প্রদর্শনীগুলো প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলবে।