বস্ত্র খাতের প্রযুক্তি প্রদর্শনী গার্মেনটেক শুরু ১২ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বস্ত্র খাতের আধুনিক প্রযুক্তি প্রদর্শনী ‘দশম গার্মেনটেক বাংলাদেশ’ অনুষ্ঠিত হবে ১২ থেকে ১৫ জানুয়ারি। চার দিনব্যাপী ওই মেলা অনুষ্ঠিত হবে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। দেশে গার্মেন্টস মেশিনারিজ আমদানিকারক প্রতিষ্ঠান জাকারিয়া এন্টারপ্রাইজের অঙ্গপ্রতিষ্ঠান জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল ও আকস ট্রেড অ্যান্ড ইক্সিবিউশন প্রাইভেট লিমিটেড যৌথ উদ্যোগে এই বস্ত্র ও প্রযুক্তি মেলার আয়োজক। একই সঙ্গে গার্মেন্টস এক্সেসরিস কেয়ার আইএফএ দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে। আয়োজক প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার টিপু সুলতান ভূঁইয়া জানান, প্রতিবারের মতো এবারও আধুনিক নিটিং, ডায়িং, সিউইং, কাটিং রুম, এমব্রয়ডারি, ফ্রেবিক্স এক্সেসরিজ ও অন্যান্য প্রযুক্তি নিয়ে বাংলাদেশসহ বিশ্বের প্রায় ২৫টি দেশের ১৫০টি বিশ্বখ্যাত প্রতিষ্ঠান মেলায় অংশ নেবে।যুক্তরাষ্ট্র, ইউরোপ, কানাডা, সিঙ্গাপুর, চীন, জাপান, হংকং, তাইওয়ান, কোরিয়া, ভারত, শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও আইল্যান্ডের কোম্পানিগুলো মেলায় অংশ নেবে। প্রদর্শনীর পাশাপাশি বিশ্বের খ্যাতনামা প্রযুক্তিবিদদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সেমিনার ও কর্মশালা। এই প্রদর্শনী ১৫ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তি।