বস্ত্র খাতের যন্ত্রপাতির মেলা ৪ ফেব্রুয়ারি
ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ৪ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বস্ত্র ও পোশাক খাতের যন্ত্রপাতি ও প্রযুক্তি নিয়ে চার দিনব্যাপী এক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), তাইওয়ানের চ্যান চাও ইন্টারন্যাশনাল কোম্পানি ও হংকংয়ের ইওরকার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস যৌথভাবে প্রদর্শনীটির আয়োজন করছে। এটি এ ধরনের ১২তম আয়োজন।
এতে স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের ৩০টি দেশের ৮৮০টি প্রতিষ্ঠান তাদের তৈরি বিভিন্ন যন্ত্রপাতি, যন্ত্রাংশ ও প্রযুক্তি প্রদর্শন ও বিক্রি করবে।
প্রদর্শনীতে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, চীন, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হংকং, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, স্পেন, শ্রীলঙ্কা, সুইডেন, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড, তুরস্ক, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র অংশ নেবে।
প্রদর্শনী প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।বিজ্ঞপ্তি