বস্ত্র পরিদপ্তরের সেবা অনলাইনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বস্ত্র পরিদপ্তরের সব ধরনের সেবা এখন অনলাইনে পাওয়া যাবে।
রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (ডেডিপিসি) গতকাল মঙ্গলবার বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক বস্ত্র পরিদপ্তরের অনলাইনভিত্তিক সেবার উদ্বোধন করেন। একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের সার্ভিস ইনোভেশন তহবিলের অর্থায়নে বস্ত্র পরিদপ্তরের ই-সেবা চালু করা হয়েছে। অনুষ্ঠানে এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার, বস্ত্র পরিদপ্তরের মহাপরিচালক ইসমাইল হোসেন, বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ নাছির, বিকেএমইএর পরিচালক কামাল পাশা প্রমুখ উপস্থিত ছিলেন। বস্ত্র পরিদপ্তর পোশাক খাতের প্রতিষ্ঠানগুলোকে ১৮ ধরনের সেবা দিয়ে থাকে।
বিজ্ঞপ্তি