বস্ত্রকল মালিকদের ঋণ সুবিধা বেড়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বস্ত্রকল মালিকদের তুলা আমদানির জন্য স্বল্প সুদে দেওয়া ঋণের পরিমাণ ৫০ লাখ ডলার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
ফলে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সদস্য প্রতিষ্ঠানগুলো এখন থেকে দুই লাখ ডলার পর্যন্ত ঋণ নিতে পারবে, যা এত দিন ছিল দেড় লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংক গতকাল বুধবার প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই ঋণ সুবিধা বাড়িয়েছে।
বিটিএমএর একজন পদস্থ কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, শতভাগ রপ্তানিমুখী বস্ত্রকলের মালিকদের কাঁচামাল তথা তুলা আমদানির জন্য ইডিএফ থেকে স্বল্প সুদে ঋণ সুবিধা দেওয়া হয়। দীর্ঘদিন ধরে বস্ত্রকল মালিকেরা এই ঋণের পরিমাণ বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। এরই পরিপ্রেক্ষিতে ঋণের পরিমাণ ৫০ লাখ ডলার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।