বস্ত্রবয়ন খাতের সমস্যা নিয়ে সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বস্ত্রবয়ন খাতে বিদ্যমান সমস্যার সমাধান ও এই শিল্পের প্রসারে করণীয় এবং তাঁতির সংখ্যা নিরূপণ বিষয়ে গত বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার মিল্ক ভিটার সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার বিভিন্ন উপজেলার বস্ত্রকল ও পাওয়ারলুম বা যন্ত্রচালিত তাঁতকলের মালিক ও তাঁতিরা অংশ নেন। বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল মিলস অ্যান্ড পাওয়ারলুম অ্যাসোসিয়েশন (বিএসটিএমপিআইএ) আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের সভাপতি মো. আজিজুল হক। সভায় সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি ফয়েজ উদ্দীন আহমেদ ও পরিচালক মো. হায়দার আলী, শাহজাদপুরের পৌর মেয়র মো. নজরুল ইসলাম, সিরাজগঞ্জ চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল মতিন চৌধুরী উপস্থিত ছিলেন।