বস্ত্রশিল্প মালিকদের পানগাঁও টার্মিনাল ব্যবহার করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ও আশপাশের বস্ত্রশিল্পের কারখানা মালিকেরা সাধারণত চট্টগ্রাম বন্দর দিয়েই কাঁচা তুলা ও মূলধনি যন্ত্রপাতি আমদানি করেন। কিন্তু এখন থেকে তাঁরা সব কাঁচা তুলা ও মূলধনি যন্ত্রপাতি শুধু চট্টগ্রাম বন্দর দিয়ে খালাস করতে পারবেন না। কমপক্ষে ২০ শতাংশ পণ্য ঢাকার অদূরে পানগাঁও ইনল্যান্ড কনটেইনার টার্মিনাল দিয়ে খালাস করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক এক প্রজ্ঞাপনে বলেছে, এ দুটি পণ্যের আমদানির ঋণপত্র খোলার সময় ২০ শতাংশের গন্তব্যস্থল পানগাঁও কনটেইনার টার্মিনাল হওয়াটা বাধ্যতামূলক।
জানতে চাইলে পানগাঁও কাস্টম হাউসের কমিশনার মোস্তবা আলী বলেন, এ সিদ্ধান্তটি বন্দরকে আরও কার্যকর করে তুলবে। এতে এ বন্দরের রাজস্ব বাড়বে।
জানা গেছে, গত জুলাই–নভেম্বর সময়ে এ বন্দরের শুল্ক কর্তৃপক্ষের রাজস্ব আয় প্রায় ৭০ কোটি টাকা।