বাঁশ চাষে জাপানের বিনিয়োগ প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী পেপার মিলসে (কেপিএম) উৎপাদন বাড়াতে মিল প্রাঙ্গণে আধুনিক প্রযুক্তিতে বাঁশ চাষের বিনিয়োগ প্রস্তাব দিয়েছে জাপান।
বাংলাদেশ সফররত জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অ্যাসোসিয়েশন অব আফ্রিকান ইকোনমি অ্যান্ড ডেভেলপমেন্টের সভাপতি তেতসুরো ইয়ানো শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে এই প্রস্তাব দেন। শিল্প মন্ত্রণালয়ে গতকাল সোমবার বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের শিল্প খাতে জাপানের বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। শিল্পমন্ত্রী আমির হোসেন কেপিএম এলাকায় বাঁশ চাষে জাপানি বিনিয়োগের প্রস্তাবকে স্বাগত জানান। একই সঙ্গে মিলের উৎপাদনক্ষমতা বাড়াতে বিএমআরইসহ একটি সমন্বিত প্রস্তাব দেওয়ার পরামর্শ দেন।