বাংলা-জাপানের যৌথ উদ্যোগে নতুন কোম্পানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের ম্যাকডোনাল্ড স্টিল বিল্ডিং প্রোডাক্টস লিমিটেড (এমএসবিপিএল) ও জাপানের নিপ্পন স্টিল এ-সুমিকিন বুসান করপোরেশন (এনএসএসবি) যৌথ উদ্যোগে একটি কোম্পানি গঠন করেছে।
এ ব্যাপারে এমএসবিপিএল ও এনএসএসবির মধ্যে সম্প্রতি একটি চুক্তি হয়েছে। নতুন কোম্পানিটির নাম হলো ‘নিপ্পন এ-ম্যাকডোনাল্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড’।
নতুন কোম্পানিটি এ দেশে একটি প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করবে। এ ছাড়া এটি আমদানি-রপ্তানি বাণিজ্য, স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে প্রক্রিয়াকৃত পণ্য সরবরাহ এবং কাঁচামাল আমদানি-রপ্তানি করবে। বিজ্ঞপ্তি।