বাংলা পারফিউম নিয়ে এল বস নুইট সুগন্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাজারে এখন প্যারিসের বস নুইট ব্র্যান্ডের সুগন্ধি পাওয়া যাচ্ছে, যা নিয়ে এসেছে বাংলা পারফিউমস ডিস্ট্রিবিউটরস লিমিটেড।ঢাকার একটি শপিং মলে বাংলা পারফিউমসের বিক্রয়কেন্দ্রে সম্প্রতি এই সুগন্ধির বিপণন কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে টিভি উপস্থাপিকা মুনমুন ও মিডিয়া ব্যক্তিত্ব শারমিন লাকি, বাংলা পারফিউমসের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার নজরুল ইসলাম, নির্বাহী পরিচালক জাকির হোসেন, ব্র্যান্ড ব্যবস্থাপক ফারিয়াল আলম ও তানভীর আলম উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।