বাংলা প্রসেস ইন্ডাস্ট্রিজের পরিচালকদের জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্ধারিত সময়ে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা না দেওয়ায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ওভার দ্য কাউন্টার (ওটিসি) বাজারের বাংলা প্রসেস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার এসইসির নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১০ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ে দাখিলে ব্যর্থ হওয়ায় ওটিসি বাজারের এই কোম্পানির প্রত্যেক পরিচালককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।