প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ আই হসপিটাল ও ফ্রন্টিয়ার টেকনোলজি লিমিটেডের মধ্যে গতকাল বৃহস্পতিবার একটি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী হসপিটালের প্রধান শাখার প্রতিটি ফ্লোরে বা তলায় ও অপারেশন থিয়েটারে রিভার্স অসমোসিস পদ্ধতিতে পানি বিশুদ্ধকরণ ও সরবরাহের দায়িত্ব পালন করবে ফ্রন্টিয়ার। বাংলাদেশ আই হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আবদুর রহমান এবং ফ্রন্টিয়ার টেকনোলজির চেয়ারম্যান মো. মনিরুজ্জামান চৌধুরী চুক্তিতে সই করেন। এ সময় হসপিটালের চেয়ারম্যান মাহবুবুর রহমান চৌধুরী ও ফ্রন্টিয়ারের এমডি হুমায়রা চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি