বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের পর্ষদ সভা ২৩ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স করপোরেশন লিমিটেডের (বিআইএফসি) পরিচালনা পর্ষদ সভা ২৩ মার্চ অনুষ্ঠিত হবে। আজ বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্তি আইন অনুযায়ী বিআইএফসির পর্ষদ সভা ২৩ মার্চ বেলা তিনটায় অনুষ্ঠিত হবে। সভায় অন্যান্য বিষয়ের সঙ্গে গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে সভায় গত অর্থবছরের লভ্যাংশ ঘোষণা হতে পারে এই সভায়।