বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট সমিতির নেতৃত্ব নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুতা ব্যবসায়ীদের জাতীয় সংগঠন ‘বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক (২০১২-১৩) নির্বাচনে বর্তমান সভাপতি এম সোলায়মানের নেতৃত্বাধীন প্যানেল সংখ্যাগরিষ্ঠ পদে জয়ী হয়েছে।এই প্যানেল থেকে সাধারণ গ্রুপে ১২টি পদের মধ্যে এম সোলায়মানসহ আটজন নির্বাচিত হন। আর সাবেক সভাপতি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে গঠিত প্যানেল থেকে তিনিসহ বাকি চারজন নির্বাচিত হয়েছেন।সাধারণ গ্রুপে সোলায়মান প্যানেলের নির্বাচিত অন্য সাতজন হলেন: আবদুল মান্নান মিয়া, দেবদাস সাহা, রাম রতন সাহা, আবদুল্লাহ আল হোসেন, সিরাজুল ইসলাম, মিন্টু চন্দ্র সাহা ও শফিকুল ইসলাম দেলোয়ার।জাহাঙ্গীর প্যানেলের অন্য বিজয়ীরা হলেন: লিটন সাহা, মজিবুর রহমান ও সেলিম রেজা।এ ছাড়া অ্যাসোসিয়েট বা সহযোগী গ্রুপের ছয়টি পদে নির্বাচিতরা হলেন: মাহফুজুর রহমান, নেছারউদ্দিন, উত্তম কুমার সাহা, ননী গোপাল সাহা, মো. জামান মিয়া ও তাজিমুল ইসলাম। এ ছয়টি পদে আটজন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।গত সোমবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় ইয়ার্ন মার্চেন্ট ক্লাবে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জ, নরসিংদী, মাধবদী, পাবনা, সিরাজগঞ্জ, শাহজাদপুরসহ দেশের বিভিন্ন এলাকার ভোটাররা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।্রনির্বাচনে সাধারণ গ্রুপের এক হাজার ৩১৫ জন ভোটারের মধ্যে এক হাজার ২৭১ জন ও সহযোগী গ্রুপের ১৭০ জন ভোটারের মধ্যে ১৬২ জন ভোট দেন। নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন নারায়ণগঞ্জ চেম্বারের পরিচালক প্রবীর কুমার সাহা।