বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি এম সোলায়মান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এম সোলায়মান দেশে সুতা ব্যবসায়ীদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি পুনর্নির্বাচিত হয়েছেন। সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত হন যথাক্রমে সরোজ কুমার সাহা ও মাহফুজুর রহমান খান। সম্প্রতি তাঁরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আগামী দুই বছরের জন্য নির্বাচিত হন।এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ভোটাররা সাধারণ গ্রুপে ১২ জন ও সহযোগী গ্রুপে ছয়জন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত করেন। এতে সাধারণ গ্রুপে বর্তমান সভাপতি এম সোলায়মানের নেতৃত্বাধীন সম্মিলিত সুতা ব্যবসায়ী ঐক্য পরিষদের ১০ জন নির্বাচিত হন। এ প্যানেলের অপর বিজয়ীরা হলেন সরোজ কুমার সাহা, জিয়াউর রহমান, মিন্টু চন্দ্র সাহা, জীবন চন্দ্র সাহা, আবদুল্লাহ আল নোমান, শফিকুল ইসলাম দেলোয়ার, রাম রতন সাহা, ইসমাইল হোসেন ও সেলিম রেজা। অন্য প্যানেল ব্যবসায়ী ঐক্য পরিষদের নেতা ও সমিতির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম ও লিটন সাহা নির্বাচিত হন।সহযোগী গ্রুপে মাহফুজুর রহমান খানের নেতৃত্বাধীন প্যানেলের ছয়জনই নির্বাচিত হন। এ প্যানেলের অন্য বিজয়ীরা হলেন ননীগোপাল সাহা, আবুল হোসেন লিটন, উত্তম কুমার সাহা, খায়রুল কবির ও জামান মিয়া।