প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর খামারবাড়ী কৃষিবিদ মিলনায়তনে গত শুক্র ও শনিবার আন্তর্জাতিক ডেন্টাল সেমিনারের আয়োজন করে বাংলাদেশ একাডেমি অব ডেন্টিস্ট্রি ইন্টারন্যাশনাল। এতে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দন্ত শৈল্যবিদ (ডেন্টাল সার্জন) অধ্যাপক পল টিপটন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আশরাফ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় দেড় হাজার ডেন্টাল সার্জন অংশ নেন। বাংলাদেশ একাডেমি অব ডেন্টিস্ট্রি গত পাঁচ বছরে অগণিত জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, চিকিৎসকদের উচ্চ প্রশিক্ষণ, অসুস্থ ও অক্ষম ডেন্টাল সার্জন, গরিব মেধাবী শিক্ষার্থীদের স্কুলব্যাগ, বিশেষ প্রশিক্ষণে উন্নত বিশ্বে ডেন্টাল সার্জন পাঠানোসহ বিনা মূল্যে দন্ত চিকিৎসা দেওয়ার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক প্রশংসা কুড়িয়েছে। বিজ্ঞপ্তি।