প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাতকারী কোম্পানি বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (বিইওএল) বাজারে নিয়ে এল ভারতের বিখ্যাত ফরচুন বাসমতি চাল। গত সোমবার রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে ফরচুন বাসমতি চালের মোড়ক উন্মোচন করেন রূপচাঁদা-দ্য ডেইলি স্টার সুপার শেফ-২০১৬-এর চ্যাম্পিয়ন ও রানারআপ রাফিয়া আহমেদ ও হাসিনা ইরফান। ফরচুন বাসমতি চালের অনন্য বৈশিষ্ট্য হলো এটি তিনটি ঋতুতে পুষ্টি লাভ করে। এতে করে পাওয়া যায় লম্বা দানা ও আকর্ষণীয় সুগন্ধ-সমৃদ্ধ সুস্বাদু বাসমতি চাল। বিজ্ঞপ্তি।