বাংলাদেশ এডিবল অয়েলের আইএসও সনদ লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোজ্যতেল উৎপাদন ও বাজারজাতকরণে গুণগত মান বজায় রাখার প্রক্রিয়া অনুসরণের জন্য সম্প্রতি বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (বিইওএল) আইএসও ৯০০১: ২০০৮ সনদ অর্জন করেছে।ইন্টারটেক বাংলাদেশ লিমিটেড কর্তৃক সার্বিক বিচার-বিশ্লেষণের আলোকে বিইওএলকে এই সনদ দেওয়া হয়।ঢাকার একটি হোটেলে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ইন্টারটেক ইন্টারন্যাশনালের ভাইস প্রেসিডেন্ট ডেভিড গ্রেগরি বাংলাদেশ এডিবল ওয়েল লিমিটেডের (বিইওএল) মহাব্যবস্থাপক লি পেং কোয়াংয়ের হাতে আইএসও সনদটি তুলে দেন। বিইওএলের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মো. আয়নুল হক সর্দার এবং ইন্টারটেক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রোনাল্ড বিশ্বাসসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা সনদ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।বাংলাদেশ এডিবল অয়েল লিমিটেড (বিইওএল) একটি শতভাগ বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান। ১৯৯৩ সালে বিইওএল প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিইওএলের বাজারজাত করা ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে রূপচাঁদা সয়াবিন তেল, কিংস সানফ্লাওয়ার তেল ও স্টার মাখন। বিজ্ঞপ্তি।