বাংলাদেশ এপিজির স্থায়ী কমিটির সদস্য পুনর্নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ দক্ষিণ এশীয় অঞ্চল থেকে ২০১১-১২ সালের জন্য এশিয়া প্যাসিফিক গ্রুপ অন মানি লন্ডারিংয়ের (এপিজি) স্টিয়ারিং কমিটি বা স্থায়ী কমিটির সদস্য পুনর্নির্বাচিত হয়েছে।এর আগে ২০১০-১১ সালেও বাংলাদেশ দক্ষিণ এশীয় অঞ্চলের প্রতিনিধি হিসেবে এপিজির স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে। এপিজির স্থায়ী কমিটিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী।গত ১৮ থেকে ২২ জুলাই ভারতের কোচিতে অনুষ্ঠিত এপিজির বার্ষিক সভায় সব সদস্যদেশের সম্মতিতে বাংলাদেশকে পুনর্নির্বাচিত করা হয়। এপিজি হচ্ছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সদস্যদেশগুলোকে বিভিন্ন সহযোগিতা প্রদানকারী ও আন্তর্জাতিক মানদণ্ড বাস্তবায়নকারী একটি আঞ্চলিক সংস্থা। বিজ্ঞপ্তি।