বাংলাদেশ ও নেপালের ব্যবসায়িক সমস্যার শিগগিরই সমাধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও নেপাল বিদ্যমান ব্যবসায়িক সমস্যাগুলো দূর করার লক্ষ্যে কাজ করছে। এসব সমস্যার সমাধান হলে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের গতকাল বুধবার নেপালের সফররত ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। নেপালের ২৬ সদস্যবিশিষ্ট ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সেই দেশের বীরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি অশোক কুমার আগারওয়াল। এ সময় বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত হরিকুমার শ্রেষ্ঠ উপস্থিত ছিলেন। খবর তথ্য বিবরণীর। গোলাম মোহাম্মদ কাদের বলেন, নেপালের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক দীর্ঘদিনের। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্ভাবনা খুবই উজ্জ্বল। এ ক্ষেত্রে ব্যবসায়ীদের আন্তরিক প্রচেষ্টা খুবই গুরুত্বপূর্ণ। অশোক কুমার আগারওয়াল দুই দেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে তিনি বাংলাদেশ সরকার ও এখানকার ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন।