বাংলাদেশ ও পাকিস্তানে কিউবির গ্রাহক দুই লাখ
কিউবির মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানে মোবাইল ব্রডব্যান্ড প্রতিষ্ঠান অজেরের গ্রাহক বেড়ে দুই লাখে উন্নীত হয়েছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে ২৩০ শতাংশ বেশি।বর্তমানে বাংলাদেশে কিউবির গ্রাহকসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ২৫ হাজারে, যা পাকিস্তানে ৭৫ হাজার। আগের বছরে অর্থাৎ ২০১১ সালের একই সময়ে বাংলাদেশ ও পাকিস্তানে কিউবির গ্রাহক ছিল যথাক্রমে ৪৫ হাজার ও ৪২ হাজার।অজের ২০০৯ সালের জুলাই মাসে কিউবি ব্র্যান্ড নামে পাকিস্তানে বাণিজ্যিকভাবে ওয়্যারলেস নেটওয়ার্ক কার্যক্রম শুরু করে। আর একই বছরের অক্টোবরে বাংলাদেশেও যাত্রা শুরু হয় কিউবির।অজের গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড ভেন এ প্রসঙ্গে বলেন, ‘দুটি গুরুত্বপূর্ণ মার্কেটে দুই লাখ গ্রাহক অর্জনের মাইলফলক স্পর্শ করতে পেরে আমরা খুবই আনন্দিত। এর মাধ্যমে আমাদের ব্যবসায়িক মডেলের সফলতা প্রমাণিত হলো। আরও খুশির খবর হলো, উন্নয়নশীল দেশের গ্রাহকেরা আমাদের দ্রুত গতিসম্পন্ন ইন্টারনেট ব্যবহার করতে পারছেন।’ বিজ্ঞপ্তি।