বাংলাদেশ ও ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থ পাচার ও জঙ্গি অর্থায়ন রোধে বাংলাদেশ ও ভুটানের কেন্দ্রীয় ব্যাংক পারস্পরিক তথ্য আদান-প্রদানের জন্য একটি সমঝোতা চুক্তি করেছে।
চীনের ম্যাকাওয়ে গত ১৭ জুলাই দি এশিয়া প্যাসিফিক গ্রুপ অব মানি লন্ডারিংয়ের ১৭তম বার্ষিক সম্মেলনে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখা বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এবং ভুটানের কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা শাখার মধ্যে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিএফআইইউ-এর উপপ্রধান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এম মাহফুজুর রহমান এবং ভুটানের কেন্দ্রীয় ব্যাংক রয়েল মনিটারি অথরিটি অব ভুটানের ডেপুটি গভর্নর এডেন ডেমা নিজ নিজ দেশের পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন। বাংলাদেশের প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্র হিসেবে ভুটানের সঙ্গে এ ধরনের চুক্তি অবৈধ লেনদেন রোধে কার্যকর ভূমিকা রাখবে।