বাংলাদেশ কমার্স ব্যাংকের অর্ধবার্ষিক সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০১০ সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের ২৫টি শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের সব নির্বাহী উপস্থিত ছিলেন। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এ চৌধুরী সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এ কিউ সিদ্দিকী।সভায় অন্যান্যের মধ্যে ব্যাংকের ইভিপি এম এবাদত হোসেন এবং এসভিপি সগীর আহমেদ ও মো. সেলিম হাসান এবং ব্যবসা উন্নয়ন ও বিপণন বিভাগের প্রধান মো. আবুল হোসেন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।