বাংলাদেশ কমার্স ব্যাংকের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড সম্প্রতি বিদেশি বাণিজ্য, গ্রাহকসেবা, ব্যবসায় উন্নয়ন এবং ব্যাসেল-২ বাস্তবায়ন বিষয়ে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এতে ব্যাংকের ২৫টি শাখার ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের সব নির্বাহী অংশ নেন।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এস এ চৌধুরী কর্মশালাটির উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এম এবাদত হোসেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সগীর আহমেদ ও মো. সেলিম হাসান এবং ব্যবসায় ও বিপণন উন্নয়ন বিভাগের প্রধান মো. আবুল হোসেন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।