বাংলাদেশ কমার্স ব্যাংকের প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ কমার্স ব্যাংক সম্প্রতি ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে এক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছে। ব্যাংকের প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত এ কোর্সে ঋণ কর্মকর্তারা অংশ নেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাদেক মো. সোহেল প্রধান অতিথি হিসেবে কোর্সটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক গাউস-উল-ওয়ারা মো. মর্তুজা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মোবারক হোসেন।
বিজ্ঞপ্তি