প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংক আয়োজিত পাঁচ দিনব্যাপী ব্যাংকিং মেলায় ‘অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স’ পেয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। গত শনিবার রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি ও অর্থ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. আবদুর রাজ্জাকের কাছ থেকে কৃষি ব্যাংকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক গান্ধী কুমার রায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মো. রাজী হাসান। বিজ্ঞপ্তি।