প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের চাহিদা পূরণ করে বাংলাদেশ এখন খাদ্য রপ্তানি করছে। সময়োপযোগী খাদ্যনীতি প্রণয়ন এবং সঠিকভাবে তা বাস্তবায়নের কারণেই তা সম্ভব হয়েছে। খাদ্য উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের আদর্শ (মডেল)। ইতালি সফররত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সোমবার রাতে রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরে সংস্থাটির ৭১তম অধিবেশনে চতুর্থ মন্ত্রী পর্যায়ের সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা তুলে ধরেছেন। গত মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সম্মেলনে বাণিজ্যমন্ত্রী বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের খাদ্যের অভাব ছিল। অথচ আজ বাংলাদেশের ১৬ কোটি মানুষের খাদ্যের অভাব নেই। বাণিজ্য ডেস্ক