প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিভিয়া ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং ভারত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানের প্রধান রক্ষিত হারগাভে সম্প্রতি বাংলাদেশ সফর করেন। তাঁর সফরসঙ্গী ছিলেন একই প্রতিষ্ঠানের পরিচালক (অর্থ) সিদ্ধার্থ চিরানিয়া ও রপ্তানি বিভাগের প্রধান কুলদীপ শর্মা। এ উপলক্ষে বাংলাদেশে নিভিয়ার পরিবেশক ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানি এক সংবাদ সম্মেলন আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন নিভিয়ার কান্ট্রি সেলস ডেভেলপমেন্ট ম্যানেজার শান্তনু নন্দী ও ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আশরাফ বিন তাজ। বিজ্ঞপ্তি।