বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের ৪৬তম বার্ষিক কোর্স শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের (বিটিআরআই) গতকাল শনিবার থেকে ৪৬তম বার্ষিক কোর্স শুরু হয়েছে।প্রধান অতিথি হিসেবে ছয় দিনের এই কোর্সের উদ্বোধন করেন টি বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোহা. মাহবুবুল হাসান। বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মুকুল জ্যোতি দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের (বিটিএ) চেয়ারম্যান এম সাফওয়ান চৌধুরী।এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিটিএর সিলেট সার্কেলের চেয়ারম্যান এম সালাহ্উদ্দিন, ফিনলের প্রধান নির্বাহী কর্মকর্তা এম আলিমুজ্জামান প্রমুখ।এই প্রশিক্ষণ কোর্সে দেশের বিভিন্ন চা-বাগানের ৩০ জন সহকারী ব্যবস্থাপক অংশ নেন।