বাংলাদেশ চেম্বার অব কমার্সের ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) গতকাল শনিবার ঢাকায় চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি শামসুর রহমান সভায় সভাপতিত্ব করেন। তিনি চেম্বারের ২০১১ সালের কর্মকাণ্ডের সারসংক্ষেপ উপস্থাপন করেন। সভায় উপস্থাপিত আলোচ্যসূচি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়।সভায় বিসিআইয়ের নির্বাচন বোর্ড ২০১২-২০১৪ মেয়াদি পরিচালনা পর্ষদের নির্বাচনের ফল ঘোষণা করেন। নির্বাচনে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ সভাপতি, মোস্তফা আজাদ চৌধুরী জ্যেষ্ঠ সহসভাপতি এবং নিজাম উদ্দিন আহমদ সহসভাপতি নির্বাচিত হয়েছেন।শামসুর রহমান নবনির্বাচিত পর্ষদ নেতাদের অভিনন্দন জানান। আবার এ কে আজাদ বিদায়ী পর্ষদ নেতাদের ধন্যবাদ জানান ও তাঁদের সহযোগিতা কামনা করেন। সভায় বিসিআইয়ের পরিচালকেরা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, বাংলাদেশ চেম্বার দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে আসছে। সংগঠনটি জাতীয় বাজেটের সুপারিশসহ সরকারের সঙ্গে দেনদরবার করে থাকে। বিজ্ঞপ্তি।