বাংলাদেশ-জার্মান চেম্বারের দশম বর্ষপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই) তার দশম বর্ষপূর্তি উদ্যাপন করেছে।

এ উপলক্ষে ঢাকার একটি হোটেলে গত শুক্রবার রাতে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হ্যানা, জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স র‌্যালফ রয়েশ, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, বিজিসিসিআইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ জামালুদ্দিন হায়দার এবং বর্তমান প্রধান উপদেষ্টা মো. সাইফুল ইসলাম, সভাপতি সাখাওয়াত আবু খায়ের ও নির্বাহী পরিচালক ড্যানিয়েল সাইডেল উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৩ সালের ৯ জুন বিজিসিসিআইয়ের যাত্রা শুরু হয়। বিজ্ঞপ্তি।:n:

ঢাকায় উড্ডয়ন বাড়াল এয়ার অ্যারাবিয়া:h:

এয়ার অ্যারাবিয়া ঢাকায় তাদের ফ্লাইট বা উড্ডয়ন বাড়ানোর ঘোষণা দিয়েছে।

এই বিমান সংস্থা এর আগে ঢাকায় সপ্তাহে মোট ১২টি ফ্লাইট পরিচালনা করে আসছিল, যা সম্প্রতি ১৪টিতে উন্নীত করা হয়েছে। আর চট্টগ্রামে এই সংখ্যা হচ্ছে ১১টি।

এয়ার অ্যারাবিয়ার বিমান সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় ৩.২৫ ও ১৪.৪৫টায় ছেড়ে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় যথাক্রমে ১০.০৫ ও ২১.২৫টায় এসে অবতরণ করবে। আর ঢাকা থেকে স্থানীয় সময় ১০.৪৫ ও ২২.০৫টায় ছেড়ে শারজাহ বিমানবন্দরে সেখানকার ১৩.৪৫ ও ১.০৫টায় গিয়ে পৌঁছাবে।

ঢাকা থেকে এয়ার অ্যারাবিয়ার বিমানে স্বল্প ভাড়ায় শারজাহ হয়ে রাশিয়া, ইউক্রেন, কাজাখস্তান, মিসর, কেনিয়া, সুদান প্রভৃতি দেশ ভ্রমণ করা যায়। বিজ্ঞপ্তি।