বাংলাদেশ-জার্মান চেম্বারের দশম বর্ষপূর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিজিসিসিআই) তার দশম বর্ষপূর্তি উদ্যাপন করেছে।এ উপলক্ষে ঢাকার একটি হোটেলে গত শুক্রবার রাতে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত উইলিয়াম হ্যানা, জার্মান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স র্যালফ রয়েশ, বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, বিজিসিসিআইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ জামালুদ্দিন হায়দার এবং বর্তমান প্রধান উপদেষ্টা মো. সাইফুল ইসলাম, সভাপতি সাখাওয়াত আবু খায়ের ও নির্বাহী পরিচালক ড্যানিয়েল সাইডেল উপস্থিত ছিলেন।উল্লেখ্য, ২০০৩ সালের ৯ জুন বিজিসিসিআইয়ের যাত্রা শুরু হয়। বিজ্ঞপ্তি।