বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজে টাইটেল স্পনসর ওয়ালটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কাল শুক্রবার শুরু হতে যাওয়া বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যে চার ম্যাচের টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের স্পনসর হয়েছে বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন। ‘পাওয়ারড বাই’ স্পনসর হয়েছে মার্সেল। স্পনসরদের নাম ঘোষণা উপলক্ষে গত মঙ্গলবার মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক জালাল ইউনুস ও কাজী এনাম আহমেদ, ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান, অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম, সিনিয়র ডেপুটি ডিরেক্টর ফিরোজ আলম এবং রিজ ইভেন্টসের ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান বিন ফারুক। এ নিয়ে তৃতীয়বার আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের টাইটেল স্পনসর হলো ওয়ালটন। টুর্নামেন্টের সব কটি ম্যাচ হবে খুলনায়। বিজ্ঞপ্তি।