বাংলাদেশ থাই অ্যালুমিনিয়ামের ৩০ বছর পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম (বিটিএ) সম্প্রতি ৩০ বছর উদ্যাপন করেছে।এ উপলক্ষে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল ফারুক খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি সাংসদ নসরুল হামিদ, সাংসদ এনামুল হক এবং বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের অধ্যাপক এম শহিদুল হক। কোম্পানির চেয়ারম্যান ও সাংসদ জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশের বিশিষ্ট প্রকৌশলী, স্থপতি ও বিল্ডাররা উপস্থিত ছিলেন।বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম (বিটিএ) প্রতিষ্ঠিত হয় ১৯৭৯ সালে। দেশে অ্যালুমিনিয়ামের ব্যবহার বাড়ায় ১৯৯০ সালে কোম্পানির কারখানা সম্প্রসারণ করা হয়। এ ছাড়া ব্যবসায়িক প্রসারের সুবাদে বিটিএ পর্যায়ক্রমে পশ্চাদসংযোগ ও অগ্রবর্তী সংযোগ ইউনিট হিসেবে ডাই ম্যানুফেকচারিং, বিলেট কাস্টিং ও পাউডার কোটিং প্ল্যান্ট স্থাপন করে। বিজ্ঞপ্তি।