বাংলাদেশ-থাই চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-থাই চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিটিসিসিআই) ২০১১-১২ সাল মেয়াদে নির্বাচিত নতুন পরিচালনা পর্ষদের অভিষেক হয়েছে।এ উপলক্ষে সম্প্রতি ঢাকার একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। এতে বাংলাদেশে নিযুক্ত থাই রাষ্ট্রদূত তাসানাওয়াদি মিয়ানচারোয়েন বিশেষ অতিথি এবং থাই-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি মিংপ্যান্ট চায়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিটিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি এম এ মোমেন, ঊর্ধ্বতন সহসভাপতি সাজ্জাতুয জুম্মা ও সহসভাপতি মোহাম্মদ আলী। বিজ্ঞপ্তি।