বাংলাদেশে ফিউচার লিডারশিপ প্রোগ্রাম বা ভবিষ্যৎ নেতৃত্ব কর্মসূচি (এফএলপি) সফলভাবে বাস্তবায়নের ধারাবাহিকতায় আগামী ২০১৭ সালে তা কঙ্গোতে অনুষ্ঠিত হবে। এফএলপি হচ্ছে যুক্তরাজ্যভিত্তিক ফিউচার লিডারস লিমিটেডের (এফএলএল) প্রধান কর্মসূচি। বাংলাদেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থী ও স্নাতক পাস করা ব্যক্তিদের দক্ষতা উন্নয়নে ২০১২ সালে এ কর্মসূচি চালু করা হয়। এতে আত্মকর্মসংস্থান ও মজুরিভিত্তিক কর্মসংস্থানের ক্ষেত্রে দক্ষতার যে ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করা এবং নতুনদের উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের উপায় শেখানো হয়। কঙ্গোতে এফএলপি আয়োজনের ব্যাপারে সম্প্রতি যুক্তরাজ্যে কঙ্গোর অনারারি কনসাল ফ্রাঙ্ক টি লুয়াবা এবং এফএলএল, ইউকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাজির আলম একটি চুক্তিতে সই করেন। ঢাকার একটি হোটেলে চুক্তিটি সই হয়। বিজ্ঞপ্তি