বাংলাদেশ থেকে নেপালে রপ্তানি হচ্ছে নিডো দুধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ থেকে নেপালে নিডো দুধের রপ্তানি শুরু হয়েছে। নেসেল এসএ সুইজারল্যান্ড নেপালে নিডো দুধ রপ্তানির জন্য নেসেল বাংলাদেশকে দায়িত্ব দিয়েছে।নেসেল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লরেন্ট থেরন্ড সম্প্রতি শ্রীপুরে অবস্থিত নেসেলর কারখানা থেকে নেপালগামী নিডো দুধের প্রথম রপ্তানি চালানের উদ্বোধন করেন। এ সময় নেসেল বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।