বাংলাদেশ থেকে হালাল মাংস ও কৃষিপণ্য নেবে মালয়েশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে হালাল মাংস, ফলমূল ও কৃষিপণ্য আমদানি করবে মালয়েশিয়া। এ ছাড়া বাংলাদেশের সম্ভাবনাময় জাহাজ নির্মাণশিল্পেও মালয়েশিয়ার উদ্যোক্তারা বিনিয়োগ করতে বিশেষভাবে আগ্রহী। ইতিমধ্যে মালয়েশিয়ার উদ্যোক্তাদের পক্ষ থেকে বাংলাদেশের জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় প্রাথমিক্রপ্রস্তুতিও নেওয়া হয়েছে।বাংলাদেশে সফররত মালয়েশিয়ার পার্লিস প্রদেশের মুখ্যমন্ত্রী মো. ইসা বিন সাবুর নেতৃত্বে এক বাণিজ্য প্রতিনিধিদল গতকাল শনিবার শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে বৈঠককালে এসব কথা জানান।শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এ বৈঠকে শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার জামালউদ্দিন সাবেহ, পার্লিস মেরিন ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক নরসাকি কাসিমসহ মালয়েশিয়া দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।শিল্প মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশ থেকে হালাল মাংস আমদানি, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, রাসায়নিক শিল্পসহ বাংলাদেশের সম্ভাবনাময় জাহাজ নির্মাণ, আইসিটি, হালকা প্রকৌশল, ফার্মাসিউটিক্যাল শিল্পে বিনিয়োগের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।মুখ্যমন্ত্রী মো. ইসাবিন সাবু বলেন, বন্ধুপ্রতিম বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণ করে উভয় দেশই লাভবান হতে পারে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, জাহাজ নির্মাণ খাতে মালয়েশিয়ার পার্লিস প্রদেশের ঐতিহ্যগত অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে আধুনিক জাহাজ নির্মাণশিল্প গড়ে তোলা সম্ভব। তিনি বাংলাদেশ থেকে আলু, টমেটো, গাজর, আনারস, কলা, আমসহ ফলমূল ও কৃষিপণ্য আমদানির আগ্রহ ব্যক্ত করেন।্রশিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া জাহাজ নির্মাণ খাতে মালয়েশিয়ার বিনিয়োগের আগ্রহকে স্বাগত জানান। তিনি মালয়েশিয়ার উদ্যোক্তাদের সরাসরি কিংবা যৌথ বিনিয়োগে বাংলাদেশে জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগের পরামর্শ দেন। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারি বিনিয়োগের বিষয়টিও মালয়েশিয়ার উদ্যোক্তারা বিবেচনায় আনতে পারেন। তিনি বলেন, শতভাগ দূষণমুক্ত পরিবেশবান্ধব জাহাজ নির্মাণশিল্পে বিনিয়োগে এগিয়ে এলে বাংলাদেশ সরকার মালয়েশিয়ার উদ্যোক্তাদের সম্ভব সবধরনের সহায়তা দেওয়া হবে।দিলীপ বড়ুয়া বলেন, বাংলাদেশ থেকে মালয়েশিয়া আরও বেশি পরিমাণে জনশক্তি আমদানি করতে পারে। এ বিষয়ে মালয়েশিয়া সরকারের ইতিবাচক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালনের জন্য তিনি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।